Saturday, February 11, 2017

সার্চইন্জিন অপটিমাইজেশন মৌলিক বিষয় সমূহ কী কী? Part-05



পূর্বের পোস্ট গুলোতে আমি আলোচনা করেছি যে, 
সার্চইন্জিন অপটিমাইজেশন কি? কি কারণে এই সার্চইন্জিন অপটিমাইজেশন করা ?সার্চইন্জিন অপটিমাইজেশনের উপকারীতা? সার্চইন্জিন অপটিমাইজেশন শিখতে কি কি লাগবে?
  সেই ধারাবাহিকতায় আজ জানবো যে,সার্চইন্জিন অপটিমাইজেশন মৌলিক বিষয় সমূহ কী কী?

সার্চইন্জিন অপটিমাইজেশন বেশ কয়েকটি মৌলিক বিষয় নিয়ে গঠিত। তার মধ্যে কি কিছু কিছু মৌলিক বিষয় আছে যাদের গুরুত্ব খুব বেশী।আজ আমি আপনাদেরকে জানাবো SEO কার গুরুত্ব কেমন।
বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবমাষ্টারদের মধ্যে এ নিয়ে বেশ মত বিরোধ আছে। কেউ বলে ব্যাক লিংকের প্রয়োজন বেশি আবার অনেকে বলে কী-ওয়ার্ড হল কাজের জিনিস। এর কম হাজারো মতের মধ্যে সবচেয়ে প্রমাণিত ও গ্রহন যোগ্য মত দিয়েছেতারা সার্চইন্জিন অপটিমাইজেশনকে ১০০% এ ভাগ করে বের করেছে সার্চইন্জিনে অ্যালগারিদমে কোন বিষয় গুলো বেশি গুরুত্বপূর্ণ
সার্চইন্জিন অপটিমাইজেশনে তারা ৭ টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হল
·         ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য
·         লিংক পপুলারিটি বা সাইটের ব্যাক লিংক
·         ব্যাক লিংকের অ্যাংকর টেক্সট
·         সাইটে কী-ওয়ার্ড ব্যবহার
·         রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা
·         ওয়েবসাইটের ভিজির বা ট্রাফিকের পরিমান
·         সামাজিক ওয়েবসাইটে জনপ্রিয়তা।
আসুন নিচে এসব নিয়ে সংক্ষেপে আলোচনা করি ।

ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য। 23.87%
এখানে দেখা যাচ্ছে যে সার্চইন্জিন অপটিমাইজেশনের ১০০% এর মধ্যে ২৩.৮৭% ই হলো ডোমেন নেইম এর তথ্যতা হলে চিন্তা করুন ডোমেনের নামকরণ বা এর সঠিক তথ্য সার্চইন্জিন অপটিমাইজেশনে কতটা গুরুত্বপূর্ণ। তাই এসইও করার সময় প্রথমেই আপনাকে নজর দিতে হবে আপনার ডোমেইনের নামের দিকে।লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে এসইও করতে যাচ্ছেন সে বিষয় এর সাথে আপনার ডোমেইন নামের মিল থাকে। আপনার সাইট যদি হয় গান ডাউন লোডের আর নাম যদি হয় surtarongo.com (সুরতরংগ) তাহলে আর এসইও করার দরকার নেই

লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক।২২.৩৩%
বরাবরই বলা হয় যে সার্চইন্জিন অপটিমাইজেশনে ব্যাকলিংক "বিল্ডিং ফাউন্ডেশনের" মত কাজ করে।যার প্রমান মিললো এখানে।এখানে এসইও এর ১০০% মধ্যে ব্যাক লিংক বা লিংক পপুলারিটি দখল করে আছে ২২.৩৩% স্থান।
তাই এসইও করার সময় এই ব্যাকলিংকে ফেলে দেওয়ার কোন কারণই নেই। কথাটা মাথায় রাখুন এসইও করার সময়

ব্যাক লিংকের আনকের টেক্সট।২০.২৬%
আমরা যখন সাইটে কোন লিংক দিই তখন লিংকটি একটা টেক্সটের মধ্যে রাখি। যেমন একটা সফটওয়্যার ডাউনলোডের লিংক দিলে তা হতে পারে Download Software বা click here to Download ইত্যাদি।এখানে আপনি যে লিংকটা দিলেন তার আনকোর টেক্স হল এই Download Software বা click here to Downloadব্যাকলিংকের সাথে আনকোর টেক্সটের একটা মিল রয়েছে। যেমন আপনি যখন কোথাও আপনার লিংক দিবেন তখন আপনার লিংকের সাথেই আনকোর টেক্সটটি দেয়ে দিতে পারেন।এ সকল নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো

সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।১৫.০৪%
১০০% এসইওর মধ্যে ১৫.০৪% স্থান কিন্তু কম নয়।তাই বলা যায় সাইটের ব্যবহারিত কী-ওয়ার্ড সার্চইন্জিন অপটিমাইজেশনে বেশ ভূমিকা পালন করে।তাই ভালো ফল পেতে হলে সঠিক কী-ওয়ার্ড এর ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে

রেজিষ্টেশন হোস্টিং এর ডাটা।৬.৯১%
এই বিষয়টাকে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু এসইওতে এরও অনেক গুরুত্ব বহন করে থাকে।এখানে দেখা যাচ্ছে ৬.৯১% এই ওয়েবসাইটের রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা দখলে। তাই যত দূরসম্ভব আপনারা চেষ্টা করবেন ভালো ভালো সব ওয়েবসাইটের মাধ্যমে ডোমেন বা হোস্টিং করার। যেমন ভালো ভালো সাইটের মধ্যে godaddy.com সাইটটি বেশ ভালো
অনান্য ১১.৫৯%
বাদ বাকি অন্য সব মিলে আছে ১১.৫৯%এর মধ্যে আছে , ওয়েবসাইটের ভিজির বা ট্রাফিকের পরিমান, সামাজিক ওয়েবসাইটে জনপ্রিয়তা। তবে এ সব বিষয় গুলোর সাথে আমি অমত বা কিছুটা দ্বিধার মধ্যে আছি। তাই এসব নিয়ে আপনাদেরকে ও বিভ্রান্তির মধ্যে রাখতে চাই না
এই এনালাইজিংটা seomoz সাইটের। তাছাড়া আরো অনেকে এধরনের এসইও এনালাইজিং করে থাকে। উল্লেখ্য যে এখানে একটা বড় বিষয় তারা আপডেট করে নি। তাহল ওয়েবসাইটের লোড স্প্রীড। কেননা গুগল বেশকিছু দিন আগে ঘোষণা দেয় যে এখন থেকে সার্চইন্জিন অপটিমাইজেশনে সবকিছুর পাশাপশি সাইটের লোড স্প্রীডও এর একটা অংশ হিসাবে ধরা হবে। আপনারা অনেক বলতে পারেন এখানে তো পেজরেংক নিয়ে কোন কথা পেলাম না। পেজ রেংকের কথা অবশ্যই এরমধ্যে আছে যা তারা ব্যাকলিংক ও আনকোর টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। কেননা পেজ রেংক তো এই দুইয়ের সমন্বয়


Tuesday, February 7, 2017

যেখানে নেই কোন বাংলাদেশএবং পাকিস্তানের কোনো ক্রিকেটারের নাম !

IPL2017 নিলামের জন্য গত ৬ ফেব্রুয়ারী সোমবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
যেখানে নেই কোন বাংলাদেশএবং পাকিস্তানের কোনো ক্রিকেটারের নাম ।
 পেসার ইশান্ত শর্মা, ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান এই সাত জন ক্রিকেটার ২০ফেব্রুয়ারির নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন।
এদের বেজ প্রাইজ রাখা হয়েছে দু’কোটি ভারতীয় রুপি। একই মূল্যের
বাকিরা হলেন, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ,অস্ট্রেলিয়ার পেসার
মিচেল জনসন ও প্যাট কামিন্স।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারেও সাকিবেই ভরসা কলকাতা নাইট রাইডার্স এর । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
সানরাইজার্স হায়দ্রাবাদ তো মোস্তাফিজকে রেখেই দিয়েছে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো,
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লিয়ন ও ব্র্যাড হাডিন, দক্ষিণ আফ্রিকার
কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এরা আছেন ১.৫ কোটি রুপি বেজ প্রাইজ এ ।
আইপিএল,২০১৭ এর নিলামের প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন।
এর মধ্যে বাংলাদেশ আর পাকিস্তান কে বাদ দিয়ে বাকি আটটা টেস্ট খেলুড়ে দেশ থেকে
জাতীয় দলে খেলা ১৬০ জনক্রিকেটার আছেন।৬৩৯ জন ক্রিকেটার ভারত, অস্ট্রেলিয়া,
দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ড,শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।এ বছরের আইপিএলের
পরই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।সেক্ষেত্রে ২০১৮তে
মেগা নিলাম হওয়ার কথা।ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম আইপিএলে চালু থাকবে কি না
সেটা এখনও চূড়ান্ত ভাবে জানায়নি আইপিএল অথরিটি।ফ্র্যাঞ্চাইজিরা তাই আশায় রয়েছে
নিলামে ‘রাইট-টু-ম্যাচ’ বিকল্প থাকার।যেখানে নির্দিষ্ট সংখ্যার ক্রিকেটারদের নিলামে ছাড়ার
পাশাপাশি আবার সেই ক্রিকেটারদের কিনে নেওয়ার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজি গুলোর ।
তবে তার জন্য সেই ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিকমেটানোর শর্ত পূরণ করতেহয় ফ্র্যাঞ্চাইজি গুলো কে ।
তবে আমরা বাঙালিরা আশা করে ছিলাম যে অন্তত আরো দুই একজন ক্রিকেটারের নাম থাকবে
এবারের নিলামে । কিন্তু তা আর হল না ।হয়তো তারা কেউ নজর কারতে পারেনি কোন ফ্র্যাঞ্চাইজি এর ।
ইনশাআল্লাহ্‌ এমন একটা সময় আসবে যখন সাকিব কিংবা ফিজ নয় ।  এর পাশাপাশি অন্য ক্রিকেটার রাও আইপিএল মাতাবে ।

জেনে নিন যতসব বিশ্ব দিবস সমুহ ।




আন্তর্জাতিক দিবস

বিশ্ব জনসংখ্যা দিবস- ২ জানুয়ারি
বিশ্ব শিশু ক্যান্সার দিবস- ২৫ জানুয়ারি
আন্তর্জাতিক শুল্ক দিবস- ২৬ জানুয়ারি
বিশ্ব জলাভূমি দিবস- ২ ফেব্রুয়ারী
বিশ্ব ক্যান্সার দিবস- ৪ ফেব্রুয়ারী
বিশ্ব ভালোবাসা দিবস- ১৪ ফেব্রুয়ারী
বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস- ২০ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী
বিশ্ব স্কাউট দিবস- ২২ ফেব্রুয়ারী
আল কুদস দিবস- ২৪ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ
বিশ্ব কিডনি দিবস- ৯ মার্চ
বিশ্ব ক্রেতা দিবস- ১৫ মার্চ
বিশ্ব বন দিবস- ২১ মার্চ
আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস- ২১ মার্চ
বিশ্ব কবিতা দিবস- ২১ মার্চ
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ
বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
বিশ্ব যক্ষ্মা দিবস- ২৪ মার্চ
বিশ্ব নাট্য দিবস- ২৭ মার্চ
কমনওয়েলথ দিবস- মার্চ মাসের দ্বিতীয় সোমবার
বিশ্ব স্বাস্থ্য দিবস- ০৭ এপ্রিল
বিশ্ব হিমোফেলিয়া দিবস- ১৭ এপ্রিল
বিশ্ব যুবসেবা দিবস- ২১ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
বিশ্ব শিশু দিবস- ২৭ এপ্রিল
আন্তর্জাতিক নৃত্য দিবস- ২৯ এপ্রিল
মে দিবস (শ্রমিক দিবস)- ০১ মে
বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস- ০৩ মে
(সফটওয়ার স্বাধীনতা দিবস)
বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস- ০৪ মে
বিশ্ব হাঁপানি দিবস- ০৪ মে
বিশ্ব রেডক্রস দিবস- ৮ মে
আন্তর্জাতিক থ্যালাসেনিয়া দিবস- ৮ মে
আন্তর্জাতিক সেবিকা দিবস- ১২ মে
আন্তর্জাতিক পরিবার দিবস- ১৫ মে
বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ১৭ মে
বিশ্ব জীববৈচিত্র্য দিবস- ২২ মে
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
বিশ্ব ধূমপান বর্জন দিবস- ৩১ মে
বিশ্ব মা দিবস- মে মাসের দ্বিতীয় রবিবার
বিশ্ব পরিবেশ দিবস- ০৫ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
বিশ্ব রক্তদাতা দিবস- ১৪ জুন
বিশ্ব মরুময়তা দিবস- ১৭ জুন
আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস- ১৯ জুন
বিশ্ব শরণার্থী দিবস- ২০ জুন
আন্তর্জাতিক অলিম্পিক দিবস- ২৩ জুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২৬ জুন
বিশ্ব বাবা দিবস- জুন মাসের দ্বিতীয় রবিবার
আন্তর্জাতিক সমবায় দিবস- ০১ জুলাই
বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ১ আগষ্ট
হিরোশিমা দিবস- ৬ আগষ্ট
নাগাসাকি দিবস- ৯ আগষ্ট
বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগষ্ট
আন্তর্জাতিক যুব দিবস- ১২ আগষ্ট
বিশ্ব আলোকচিত্র দিবস- ১৯ আগষ্ট
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস- আগষ্ট মাসের প্রথম রবিবার
বিশ্ব স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ১০ সেপ্টেম্বর
বিশ্ব গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর #Collected
আরও খবর

Saturday, February 4, 2017

SEO শিখতে কি কি লাগবে? What is SEO? part-04

আপনি যদি SEO করা শিখতে চান তাহলে প্রথমে আপনাকে বেশ কিছু মৌলিক বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। যে গুলো ছাড়া আপনি SEO শিখতে পারবেন না। নিচে এ সকল মৌলিক বিষয় গুলো দেওয়া হল:
  •     ওয়েব সাইট সম্পর্কে ধারণা
  • ·         কী-ওয়ার্ড বাছাইকরণ
  • ·         ব্যাক লিংক সম্পর্কে ধারণা
  • ·         পেজ রেংক সম্পর্কে ধারণা
  • ·         ওয়েবসাইট সাবমিট করা
  • ·         সার্চইন্জিন সম্পর্কে ভালো মানের ধারণা।
  • ·         মেটা ট্যাগ এর ব্যবহার জানা
  • ·         On page optamization এবং Off page optamization সম্পর্কে জানা ইত্যাদি
উপরের এ সকল বিষয় গুলো SEO(Search Engine Optamizatione) শেখার জন্য খুবই প্রয়োজনীয়। তাই এসইও করার জন্য এ সম্পর্কে ধারণা থাকা জরুরী এবং অত্যাবশ্যক ।

Wednesday, February 1, 2017

সার্চইন্জিন অপটিমাইজেশন শিখতে কি কি লাগবে? SEO part-03





আপনি যদি এসইও করা শিখতে চান তাহলে প্রথমে আপনাকে বেশ কিছু মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। নিচে এ সকল মৌলিক বিষয় গুলো দেওয়া হল:
·         ওয়েব সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে ।
·         কী-ওয়ার্ড বাছাইকরণ এর ধারণা থাকতে হবে ।
·         ব্যাক লিংক সম্পর্কে ধারণা থাকতে হবে ।
·         পেজ রেংক সম্পর্কে ধারণা থাকতে হবে ।
·         ওয়েবসাইট সাবমিট করা জানতে হবে ।
·         সার্চইন্জিন সম্পর্কে ভালো মানের ধারণা ।
·         মেটা ট্যাগ এর ব্যবহার জানা
·         অন পেজ আপটিমাইজেশন ও অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে জানা ইত্যাদি
উপরের এ সকল বিষয় গুলো সার্চইন্জিন অপটিমাইজেশনের জন্য খুবই প্রয়োজনীয়। তাই এসইও করার জন্য এ সম্পর্কে ধারণা থাকা জরুরী। তাহলে আপনি সফল হতে পারবেন ।