দক্ষিণ আফ্রিকা ওয়ানডে র্যাংকিংয়ে সর্বশেষ শীর্ষে ছিল দুই বছর আগে ।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষের সাফল্য আবারও শীর্ষস্থান ফিরে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে সবার ওপরে উঠে গেছে তারা।
প্রোটিয়াদের শীর্ষে উঠার দিন বাংলাদেশের র্যাংকিং এর কোন পরিবর্তন হয় নাই ।
৯১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে সাতেই ম্যাশ-সাকিব রা । পাকিস্তানের ওপরেই রয়েছে মাশরাফি-সাকিব রা ।
১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে উঠে গেছে।
আর ১১৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নেমে গেছে।
তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৩। ভারত চতুর্থ ১১২,
ইংল্যান্ড পঞ্চম ১০৭ ও শ্রীলঙ্কা ষষ্ঠ ৯৮। এবং ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশে ।
৮৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৮৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে।
আর আফগানিস্তান ৫২ নিয়ে আছে দশম স্থানে ও জিম্বাবুয়ে ৪৮ নিয়ে ১১তম স্থানে রয়েছে।
Collected by ICC official website

No comments:
Post a Comment