IPL2017 নিলামের জন্য গত ৬ ফেব্রুয়ারী সোমবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
যেখানে নেই কোন বাংলাদেশএবং পাকিস্তানের কোনো ক্রিকেটারের নাম ।
পেসার ইশান্ত শর্মা, ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান এই সাত জন ক্রিকেটার ২০ফেব্রুয়ারির নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন।
এদের বেজ প্রাইজ রাখা হয়েছে দু’কোটি ভারতীয় রুপি। একই মূল্যের
বাকিরা হলেন, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ,অস্ট্রেলিয়ার পেসার
মিচেল জনসন ও প্যাট কামিন্স।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারেও সাকিবেই ভরসা কলকাতা নাইট রাইডার্স এর । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
সানরাইজার্স হায়দ্রাবাদ তো মোস্তাফিজকে রেখেই দিয়েছে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো,
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লিয়ন ও ব্র্যাড হাডিন, দক্ষিণ আফ্রিকার
কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এরা আছেন ১.৫ কোটি রুপি বেজ প্রাইজ এ ।
আইপিএল,২০১৭ এর নিলামের প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন।
এর মধ্যে বাংলাদেশ আর পাকিস্তান কে বাদ দিয়ে বাকি আটটা টেস্ট খেলুড়ে দেশ থেকে
জাতীয় দলে খেলা ১৬০ জনক্রিকেটার আছেন।৬৩৯ জন ক্রিকেটার ভারত, অস্ট্রেলিয়া,
দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ড,শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।এ বছরের আইপিএলের
পরই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।সেক্ষেত্রে ২০১৮তে
মেগা নিলাম হওয়ার কথা।ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম আইপিএলে চালু থাকবে কি না
সেটা এখনও চূড়ান্ত ভাবে জানায়নি আইপিএল অথরিটি।ফ্র্যাঞ্চাইজিরা তাই আশায় রয়েছে
নিলামে ‘রাইট-টু-ম্যাচ’ বিকল্প থাকার।যেখানে নির্দিষ্ট সংখ্যার ক্রিকেটারদের নিলামে ছাড়ার
পাশাপাশি আবার সেই ক্রিকেটারদের কিনে নেওয়ার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজি গুলোর ।
তবে তার জন্য সেই ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিকমেটানোর শর্ত পূরণ করতেহয় ফ্র্যাঞ্চাইজি গুলো কে ।
তবে আমরা বাঙালিরা আশা করে ছিলাম যে অন্তত আরো দুই একজন ক্রিকেটারের নাম থাকবে
এবারের নিলামে । কিন্তু তা আর হল না ।হয়তো তারা কেউ নজর কারতে পারেনি কোন ফ্র্যাঞ্চাইজি এর ।
ইনশাআল্লাহ্ এমন একটা সময় আসবে যখন সাকিব কিংবা ফিজ নয় । এর পাশাপাশি অন্য ক্রিকেটার রাও আইপিএল মাতাবে ।
No comments:
Post a Comment