পূর্বের পোস্ট গুলোতে আমি আলোচনা করেছি যে,
সার্চইন্জিন অপটিমাইজেশন কি? কি কারণে এই সার্চইন্জিন অপটিমাইজেশন করা ?সার্চইন্জিন অপটিমাইজেশনের
উপকারীতা? সার্চইন্জিন অপটিমাইজেশন শিখতে কি কি লাগবে?
সেই ধারাবাহিকতায় আজ জানবো যে,সার্চইন্জিন অপটিমাইজেশন মৌলিক বিষয় সমূহ কী কী?
সার্চইন্জিন অপটিমাইজেশন বেশ কয়েকটি মৌলিক বিষয় নিয়ে গঠিত। তার
মধ্যে কি কিছু কিছু মৌলিক বিষয় আছে যাদের গুরুত্ব খুব বেশী।আজ আমি আপনাদেরকে জানাবো SEO কার গুরুত্ব কেমন।
বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবমাষ্টারদের মধ্যে এ নিয়ে বেশ মত বিরোধ আছে। কেউ বলে ব্যাক লিংকের প্রয়োজন বেশি আবার অনেকে বলে কী-ওয়ার্ড হল কাজের জিনিস। এর কম হাজারো মতের মধ্যে সবচেয়ে প্রমাণিত ও গ্রহন যোগ্য মত দিয়েছে। তারা সার্চইন্জিন অপটিমাইজেশনকে ১০০% এ ভাগ করে বের করেছে সার্চইন্জিনে অ্যালগারিদমে কোন বিষয় গুলো বেশি গুরুত্বপূর্ণ ।
সার্চইন্জিন অপটিমাইজেশনে তারা
৭ টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হল
বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবমাষ্টারদের মধ্যে এ নিয়ে বেশ মত বিরোধ আছে। কেউ বলে ব্যাক লিংকের প্রয়োজন বেশি আবার অনেকে বলে কী-ওয়ার্ড হল কাজের জিনিস। এর কম হাজারো মতের মধ্যে সবচেয়ে প্রমাণিত ও গ্রহন যোগ্য মত দিয়েছে। তারা সার্চইন্জিন অপটিমাইজেশনকে ১০০% এ ভাগ করে বের করেছে সার্চইন্জিনে অ্যালগারিদমে কোন বিষয় গুলো বেশি গুরুত্বপূর্ণ ।
·
১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত
তথ্য
·
২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাক
লিংক।
·
৩।ব্যাক লিংকের অ্যাংকর টেক্সট।
·
৪।সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।
·
৫।রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা।
·
৬।ওয়েবসাইটের ভিজির বা ট্রাফিকের
পরিমান।
·
৭।সামাজিক ওয়েবসাইটে জনপ্রিয়তা।
আসুন নিচে এসব নিয়ে সংক্ষেপে
আলোচনা করি ।
১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য।
23.87%
এখানে দেখা যাচ্ছে যে সার্চইন্জিন অপটিমাইজেশনের ১০০% এর মধ্যে ২৩.৮৭% ই হলো ডোমেন নেইম এর তথ্য। তা হলে চিন্তা করুন ডোমেনের নামকরণ বা এর সঠিক তথ্য
সার্চইন্জিন অপটিমাইজেশনে কতটা গুরুত্বপূর্ণ। তাই এসইও করার সময় প্রথমেই আপনাকে নজর
দিতে হবে আপনার ডোমেইনের নামের দিকে।লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে এসইও করতে
যাচ্ছেন সে বিষয় এর সাথে আপনার ডোমেইন নামের মিল থাকে। আপনার সাইট যদি হয় গান ডাউন
লোডের আর নাম যদি হয় surtarongo.com (সুরতরংগ) তাহলে আর এসইও করার দরকার নেই।
২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক।২২.৩৩%
বরাবরই বলা হয় যে সার্চইন্জিন অপটিমাইজেশনে ব্যাকলিংক "বিল্ডিং ফাউন্ডেশনের" মত কাজ করে।যার প্রমান মিললো এখানে।এখানে এসইও এর ১০০% মধ্যে ব্যাক লিংক বা লিংক পপুলারিটি দখল করে আছে ২২.৩৩% স্থান।
তাই এসইও করার সময় এই ব্যাকলিংকে ফেলে দেওয়ার কোন কারণই নেই। কথাটা মাথায় রাখুন এসইও করার সময়।
তাই এসইও করার সময় এই ব্যাকলিংকে ফেলে দেওয়ার কোন কারণই নেই। কথাটা মাথায় রাখুন এসইও করার সময়।
৩।ব্যাক লিংকের আনকের টেক্সট।২০.২৬%
আমরা যখন সাইটে কোন লিংক দিই
তখন লিংকটি একটা টেক্সটের মধ্যে রাখি। যেমন একটা সফটওয়্যার ডাউনলোডের লিংক দিলে তা
হতে পারে Download Software বা click here to Download ইত্যাদি।এখানে আপনি যে লিংকটা দিলেন তার আনকোর টেক্স
হল এই Download Software বা click here to Download। ব্যাকলিংকের সাথে আনকোর টেক্সটের একটা মিল রয়েছে।
যেমন আপনি যখন কোথাও আপনার লিংক দিবেন তখন আপনার লিংকের সাথেই আনকোর টেক্সটটি দেয়ে
দিতে পারেন।এ সকল নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।
৪।সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।১৫.০৪%
১০০% এসইওর মধ্যে ১৫.০৪% স্থান কিন্তু কম নয়।তাই বলা যায় সাইটের ব্যবহারিত কী-ওয়ার্ড সার্চইন্জিন অপটিমাইজেশনে বেশ ভূমিকা পালন করে।তাই ভালো
ফল পেতে হলে সঠিক কী-ওয়ার্ড এর ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে।
৫।রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা।৬.৯১%
এই বিষয়টাকে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু এসইওতে
এরও অনেক গুরুত্ব বহন করে থাকে।এখানে দেখা যাচ্ছে ৬.৯১% এই ওয়েবসাইটের রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা দখলে। তাই যত দূরসম্ভব
আপনারা চেষ্টা করবেন ভালো ভালো সব ওয়েবসাইটের মাধ্যমে ডোমেন বা হোস্টিং করার। যেমন
ভালো ভালো সাইটের মধ্যে godaddy.com সাইটটি
বেশ ভালো।
অনান্য ১১.৫৯%
বাদ বাকি অন্য সব মিলে আছে ১১.৫৯%। এর মধ্যে আছে , ওয়েবসাইটের
ভিজির বা ট্রাফিকের পরিমান, সামাজিক ওয়েবসাইটে জনপ্রিয়তা। তবে এ সব বিষয় গুলোর
সাথে আমি অমত বা কিছুটা দ্বিধার মধ্যে আছি। তাই এসব নিয়ে আপনাদেরকে ও বিভ্রান্তির মধ্যে
রাখতে চাই না।
এই এনালাইজিংটা seomoz সাইটের। তাছাড়া আরো অনেকে এধরনের এসইও এনালাইজিং করে থাকে। উল্লেখ্য যে এখানে একটা
বড় বিষয় তারা আপডেট করে নি। তাহল ওয়েবসাইটের লোড স্প্রীড। কেননা গুগল বেশকিছু দিন আগে
ঘোষণা দেয় যে এখন থেকে সার্চইন্জিন অপটিমাইজেশনে সবকিছুর পাশাপশি সাইটের লোড স্প্রীডও
এর একটা অংশ হিসাবে ধরা হবে। আপনারা অনেক বলতে পারেন এখানে তো পেজরেংক নিয়ে কোন কথা
পেলাম না। পেজ রেংকের কথা অবশ্যই এরমধ্যে আছে যা তারা ব্যাকলিংক ও আনকোর টেক্সটের মাধ্যমে
বুঝিয়ে দিয়েছে। কেননা পেজ রেংক তো এই দুইয়ের সমন্বয়।
No comments:
Post a Comment