Monday, February 13, 2017

এইবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেসি-নেইমার !



বার্সেলোনার দুই তারকা সতীর্থ  লিওনেল মেসি ও নেইমার কি ফুটবল ছেড়ে ক্রিকেট খেলা ধরলেন ? আর তা নাহলে মেলবোর্ন  ক্রিকেট গ্রাউন্ডে কেন তারা ? না ক্রিকেট নয় মেলবোর্ন  ক্রিকেট গ্রাউন্ডে তারা ফুটবলই খেলবেন । তবে একে অপরের প্রতিপক্ষ হয়ে । আগামী ৯ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপারক্ল্যাসিকো’ ম্যাচ । জুনে রাশিয়ায় শুরু হবে মহাদেশীয় চ্যাম্পিয়নদের আসর ফিফা কনফেডারেশনস কাপ। সেখানে ব্রাজিল- আর্জেন্টিনা অংশ না নিলেও অস্ট্রেলিয়া খেলবে । তাই এই মহাআসরে অংশ নেয়ার আগে ফুটবলের দুই প্রভাবশালী দলের বিপক্ষে নামতে পারে অজি ফুটবলাররা । তবে সেটা নিশ্চিত না হলেও ব্রজিল- আর্জেন্টিনার ম্যাচ হওয়া নিশ্চিত । আর এ নিয়ে বেজায় উচ্ছসিত অস্ট্রেলিয়া । আর এজন্যই তো অস্ট্রেলিয়ার সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম এখন মেসি-নেইমারের দ্বৈরথ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে । 


 

আর এ ম্যাচে বার্সা সতীর্থ মেসি-নেইমার দুজনেই খেলবেন । ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচ মানেই ফুটবল বিশ্বের রোমাঞ্চ । কে জিতবে তা যেন বোঝা দায় । ম্যাচের প্রতিটা মুহূর্তে যেন ছড়িয়ে থাকে রোমাঞ্চ,থাকে পায়ের ক্যারিশমা এবং শৈল্পিক ছোয়া । তাইতো সবাই মুখিয়ে থাকে ব্রাজিল- আর্জেন্টিনার দ্বৈরথ দেখার জন্য । তবে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ি ব্রাজিল কিছুটা এগিয়ে । কারন ২০১২ সালের পর তারা এখনো হারেনি আর্জেন্টিনার কাছে । তবে পরিসংখ্যান যাই হোক না কেন,ফুটবল বিশ্ব মুখিয়ে থাকে এবং আছেও এই ব্রাজিল- আর্জেন্টিনার দ্বৈরথ দেখার জন্য। এখন শুধু অপেক্ষা ৯ জুন পর্যন্ত । অপেক্ষায় ক্রিকেটের রাজা মেলবোর্ন  ক্রিকেট গ্রাউন্ড ।

No comments:

Post a Comment