Monday, February 13, 2017

মস্তিস্কের সক্রিয়তা বাড়িয়ে তুলুন !



বই পড়লে আমাদের মস্তিস্ক সচল থাকে । আমরা যত বেশি বেশি বই পড়বো আমাদের মস্তিস্ক তত বেশি সক্রিয় থাকবে । বাড়বে চিন্তাশক্তি এবং কল্পনা করার ক্ষমতা । আমরা যখন কোন গল্প পড়ি তখন ওই গল্পটার একটা চিত্রায়ন তৈরি হয়ে যায় আমাদের মস্তিস্কে । ভাবুন ঐ সময় আমাদের চিন্তাশক্তি কতটা প্রসারিত হয় । বাড়ে আমাদের কল্পনা শক্তি । আর হাজারো বইয়ের মাঝে এমন কতগুলো বই আছে,যেগুলো পাঠে আমাদের পুরো চিন্তা করার ধরনটাই পাল্টে যায় । বুঝিয়ে দেয় যে আমাদের অবস্থান টা আসলে কোথায়? আমি এখন এমন কয়েকটা বইয়ের নাম বলছি যেগুলো পড়লে আপনার চিতা করার ধরনটাই পাল্টে যাবে । নতুন করে ভাবতে শেখাবে আপনাকে । 

  গর্ভধারিণী (সমরেশ মজুমদার)ঃ সমরেশ মজুমদার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । বাংলা সাহিত্যের এক অনন্য নাম সমরেশ মজুমদার । কম বেশি আমরা অনেকেই তার বই পড়েছি । তার লেখা ‘’গর্ভধারিণী’’ বইটা একবার হলেও পড়ে দেখবেন । একদল উচ্ছল তারুন্যদীপ্ত ছেলে-মেয়ের জীবনের গল্প নিয়ে লেখা বইটা একবার হলেও ভাবাবে আপনাকে । নেহাত কোন সাদামাটা জীবনের গল্প নয় । পুরো ভিন্ন ভিন্ন টানাপড়েনে পূর্ণ তাদের জীবন । কিন্তু তারপরেও এই টানাপড়েন থেকে বেড়িয়ে এসে তারা সমাজের দায়িত্ব নিতে প্রস্তুত এবং সমাজের কলুষিত রাজনীতিকে পরিশুদ্ধ করতে তারা বদ্ধপরিকর । তাদের ভুল,সঠিক,বন্ধুত্ব,প্রেম-ভালবাসা এবং সবশেষে এগিয়ে যাওয়ার গল্প সবকিছু মিলিয়ে উপন্যাসটি কিছুক্ষনের জন্যে হলেও যে কাউকে থমকে দেবে । বাধ্য করবে নিজ বিবেক কে প্রশ্ন করতে । 

’Outliers-The story of success’’ by Malcolm Gladawell:- ‘Outliers Who we are cannot separated from where we’re from.’
 Malcolm Gladawell  এর লেখা আপনার চিন্তা করার ধরনটাকেই পাল্টে দেবে । মানুষ হিসেবে আপনার শিক্ষার পদকে এগিয়ে নিয়ে যাবে কয়েক ধাপ । তার লেখা এই ‘’Outliers-The story of success’’ বইটা একটি সিরিজের ৩য় খন্ড । যেখানে তিনি বিভিন্ন পরিস্থিতিকে পরিক্ষা করেছেন এবং ফলাফল ব্যবহার
করেছেন সফলতা অর্জনের উদ্দেশ্যে । আর এই বইটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে,প্রত্যেকবার গল্প যেদিক যাচ্ছে বলে আপনি ভাববেন কিন্তু শেষে গিয়ে দেখবেন আসলে তা নয় । তাই নিজের চিন্তার ধরনটাকে পাল্টাতে অবশ্যই বইটা পড়া উচিৎ ।

’The Awakening’’ by Kate Chopin :-     গল্পে এডনা পটেলিয়া একজন আমেরিকান নারী । যিনি প্রতিনিয়ত সংগ্রাম করেছে্ন নারীত্ব,মাতৃত্ব,বিবাহ এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে । তার জীবন সংগ্রামের গল্পেই রচিত বইটি । যেখানে তার সেই সংগ্রামী জীবনের উত্থান-পতন এবং বিরধী অবস্থান এখনোও সময়পোযোগী । মানুষ হিসেবে নারী আর পুরুষ হোন না কেন? গল্পটি নতুন করে ভাবাবে আপনাকে ।


এছাড়া আরো অনেক বই আছে যেগুলো পড়লে আপনার আমার কল্পনা করার ক্ষমতা বেড়ে যায় শোত গুন ।
তাই সবাই নিজেকে জানতে বই পড়ূন ,অন্যকে পড়তে উৎসাহ দিন ।

No comments:

Post a Comment