Tuesday, March 21, 2017

কয়েক ম্যাচ আগেও যে প্লেয়ার টা টেস্ট দলের অন্যতম ভরসার নাম ছিল!





জুতা মেরে গরু দান এই কথাটা ঠিক এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সময়ের অন্যতম সেরা টেস্ট স্পেশিয়ালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক এর ক্ষেত্রে শোবা পাচ্ছে কয়েক ম্যাচ আগেও যে প্লেয়ার টা টেস্ট দলের অন্যতম ভরসার নাম ছিল ,সে কিনা মাত্র দুই-তিন টা টেস্টে খারাপ করার কারনে দলের বাহিরে আসলে এই মুহুর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভিতরে আর বাহিরে কি চলছে সেটা বলা মুশকিল
বিশেষ করে আমাদের পাপন স্যার, কি যে করতে চাইছে বা করছে সেয়া হয়তো তিনি নিজেও বুঝছেন না হ্যা এটা সত্য যে বাংলাদেশ বর্তমানে অনেক ভাল ক্রিকেট খেলছে ইংল্যান্ড কিংবা শ্রীলংকার মত দলের বিরুদ্ধে জয় পেয়েছে এবং হ্যা মিরাজ, মোস্তাফিজ,তাসকিন কিংবা শুভাসিষ রয় বা কামরুল সবাই অনেক ভাল খেলছে কিন্ত রুবেল,শফিউল আল-আমিন এদের বসিয়ে মিরাজ দের খেলানো কতটা যুক্তিসংগত ?
হয়তো বিসিবি যুক্তি দেখাবে শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ড এর বিরুদ্ধের সিরিজ গুলো এতগুলা অভিজ্ঞ প্লেয়ার কে(যারা BCL,NCL ভাল করছে) বসিয়ে রেখে হঠাত করে নতুন দের সুযোগ দেয়া কতটা যুক্তিসংগত?
বিশেষ করে মমিনুল হক কে কিভাবে মুল একাদশের বাইরে রাখে?
মমিনুল কে বাদ দেয়ার কি যুক্তি দেখালো বিসিবি যে, ওর নাকি স্পিন খেলতে সমস্যা হচ্ছে! হাস্যকর! এবং শুধুই হাস্যকর!যে প্লেয়ারটা টানা 11 টা টেস্টে হাফ সেন্সুরি করে শেওয়াগ দের মত ক্রিকেটার দের নামের পাশে নিজের নাম লেখালো
22 টেস্টের 40 ইনিংসে যার 1688 রান, 181 বেস্ট স্কোরে 4 টা সেন্সুরি সহ 11 টা হাফসেন্সুরির মালিক তিনি এমনকি টেস্টে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 1000 হাজার রান করা যে মমিনুল কে নিয়ে কয়েক মাস আগেও দেশজুড়ে মাতামাতি সে কিনা মাত্র দুই-তিনটা টেস্টে খারাপ করলো বলে পুরো দলেরই বাহিরে ছিটকে গেল! এখন তাকে করা হয়েছে এমার্জিংকাপের অধিনায়ক
বিশ্ব ক্রিকেটের অন্য বড় শক্তির দল গুলো যেখানে অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছে সেখানে নাফিস,নাসির, রুবেল,আল-আমিন কিংবা মমিনুলের মত অভিজ্ঞ ক্রিকেটার রা ক্রিকেটীয় রাজনীতির শিকার হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের মত ক্রিকেট পাগল ভক্তদের মাঝ থেকে

No comments:

Post a Comment