Thursday, January 26, 2017

দুর্ভাগা ব্রড হজ


সাধারণ দর্শকদের কাছে ক্রিকেট খেলাটা বিনোদনের একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়।
কিন্তু যারা পেশাদার ক্রিকেটার,নিজেদের নেশাকে পেশায় পরিণত করেছে তাদের আয়ের অন্যতম মাধ্যম হলো ক্রিকেট।
ক্রিকেটই তাদের ধ্যান-জ্ঞান ।
৪২ বছর বয়সী ব্রাডলি জন হজের এইবারের বিগ ব্যাশের আসরের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে
কোনো দলের সাথে চুক্তির মেয়াদের ইতি ঘটেছে। ব্রাড হজ বিবিএলের ৬ষ্ঠ আসরে অ্যাডিলেড স্ট্রাইকারসের
অধিনায়কের দায়িত্ব পালন করেন। অ্যাডিলেড গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে হজের সাথে অ্যাডিলেডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
আইপিএলের গত আসরে গুজরাটের হয়ে কোচের দায়িত্ব পালন করা হজ বিগ ব্যাশের ৭ম আসরও
 অ্যাডিলেডের হয়ে খেলতে চান। অ্যাডিলেড যদি চুক্তি নবায়ন না করে তাহলে অন্য কোনো দলের হয়েও খেলতে চান হজ।
 বিগ ব্যাশে এর আগে মেলবোর্ন রেনেগেডস এবং মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছিলেন তিনি।
বয়সকে শুধুমাত্র একটি সংখ্যায় পরিণত করে বিবিএলের ৬ষ্ঠ আসরে ব্যাট হাতে দুর্দান্ত সময় অতিবাহিত করেছেন ব্রাড হজ।
 অ্যাডিলেড স্ট্রাইকারসের অধিনায়ক ৮ ম্যাচে ৪০.৮৫ ব্যাটিং গড়ে ২৮৬ রান করেছেন তাও আবার ১৩১.১৯ স্ট্রাইক
রেইটে।চলতি আসরে তারচেয়ে বেশি রান আছে মাত্র তিনজন ব্যাটসম্যানের। বেন ডাংক, ক্রিস লিন এবং অ্যারোন ফিঞ্চের
পর আসরের চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ব্রাড হজ।
বর্তমান ফর্ম বিবেচনায়ও আগামী আসরে নতুন চুক্তি পাওয়ার আশা রাখতেই পারেন তিনি। দলে থাকলে একইসাথে
একজন ব্যাটসম্যান, একজন অধিনায়ক এবং একজন কোচের দায়িত্ব পালন করতে পারবেন।
তার অধীনে থেকে ট্রাভিস হেড এখন জাতীয় দলে খেলছেন, অ্যালেক্স রোজের মতো প্রতিভাবান ব্যাটসম্যান সঠিক
পরিচর্যায় নিজেদেরকে মেলে ধরছেন।

যদি কোনো দল তার সাথে চুক্তি নবায়ন না করে তাহলে ব্যাটসম্যান ব্রাড হজের ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে।
তবে কোচ এবং ধারাভাষ্যকার হিসাবে ক্রিকেটের সাথে থাকার সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়েছেন। আইপিএলের নবাগত
 দল গুজরাটের কোচ হিসাবে প্রথম আসর ভালোমন্দে কাটিয়েছেন। সেইসাথে ম্যাচ
চলাকালীন সময়ে ধারাভাষ্যকারদের সাথে কথা বলার সময় তার ধারাভাষ্যকার হওয়ার সব গুণ দেখতে
পেয়েছে টেন নেটওয়ার্কের দর্শকবৃন্দ। তাই তার ব্যাটিং ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ক্রিকেটের সাথে থাকতে সমস্যা হবেনা।

No comments:

Post a Comment