খেলাধুলা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা সফরের একমাত্র এই টেস্ট ম্যাচটি।
কিন্তু আবারো ম্যাচটি নিয়ে জঠিলতা সৃষ্ট হয়েছে ।
বিসিসিআই বরাবর হায়দ্রাবাদ ক্রিকেট এসোসিয়েশন এর খোলা,হয় টাকা জোগার করে দিন না হয় বাংলাদেশের
বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়।
হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এইচসিএ) এই মুহূর্তে কোনো বোর্ড কমিটি নেই।
সম্প্রতি নির্বাচন শেষ হলেও আদালতের নির্দেশের কারণে ফলাফল ঘোষণা করা হয়নি।
এছাড়া হায়দ্রাবাদ বোর্ডের ফান্ডও এখন কমে এসেছে।
মুশফিকরা যাওয়ার আগে টাকা পয়সা যোগাড় করা বোর্ডটির পক্ষে কঠিন কোনো কাজ নয়।
তবে কথা হলো সেই কাজটি কে করবেন। কমিটিতে লোকই তো নেই।
মুলত বিসিসিআই সর্বময় ক্ষমতার অধিকারী হলেও যে প্রদেশে খেলা হয়,
তার আয়োজন সাধারণত সেই প্রদেশের বোর্ড কর্তারাই করে থাকেন।
রত্নাকর শেঠি(বিসিসিআই জেনারেল ম্যানেজার) দুইদিন আগে স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন,
‘যতই সমস্যা থাক না কেন, ম্যাচটি আমরা ভালোভাবেই শেষ করবো।’
রত্নাকরকেই টেস্ট ম্যাচটি সঠিকভাবে শেষ করার দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
তিনি(রত্নাকর) বলেন, ‘বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি এর সিদ্ধান্ত অনুযায়ী
কেন্দ্রীয় বোর্ড থেকে এই টেস্টটির দায়িত্ব আমার ওপর ন্যস্ত করা হয়েছে।’
প্রয়োজন হলে হায়দ্রাবাদ থেকে অন্য কোথাও ম্যাচটি সরিয়ে নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি(রাহুল জোহরি)।
শোনা যাচ্ছিল কলকাতায় ম্যাচটি সরিয়ে আনা হতে পারে। বিসিসিআই থেকে নাকি তেমনই নির্দেশ দেয়া হয়েছে।
কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)’র সভাপতি সৌরভ গাঙ্গুলি আবার বলছেন,
এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আসলে এগুলো ভারতের হীনমন্যতার প্রকাশ ।
সৌরভ আরও বলেন যে,‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি শেষদিকে জানানো হয়, তাহলে আমরা আয়োজন
করতে পারবো না। ম্যাচ আয়োজন করতে হলে অনেক কাজ সারতে হয়। ’
সৌরভের এই কথায় বোঝা যাচ্ছে, দেশটির কেন্দ্রীয় বোর্ড থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ওদিকে সময়ও বেশি নেই।আসলে এগুলো ভারতের হীনমন্যতার প্রকাশ ।
যাই হোক আমরা বাঙ্গালী রা মনে প্রানে চাই যেন বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি সঠিক সময়ই
শুরু হয় । এবং এখন দেখবার বিষয় বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় ।
No comments:
Post a Comment