Tuesday, January 31, 2017

কি কারণে এই সার্চইন্জিন অপটিমাইজেশন করা ? SEO part-02



 কি কারণে এই সার্চইন্জিন অপটিমাইজেশন করা ?

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এসইও করবো। এর সহজ উত্তর হয় ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানো। একটি ভিজিটর ছাড়া ওয়েবসাইট এর কোন মূল্য নেই। আর ভিজিটর বাড়ানোর মূল্য রয়েছে সার্চইন্জিন অপটিমাইজেশনের এর গুরুত্ব। সার্চইন্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে
·         এর মাধ্যমে আপনার সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া
·         আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা
·         সাইটের ভিজিটর বৃদ্ধি করা
·         বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্লাটফর্ম হিসাবে কাজ করে
তথ্য বিনিময়ও প্রতিযোগিতায়টিকে থাকার শক্ত ভিত হিসাবে কাজ করে



সার্চইন্জিন অপটিমাইজেশনের উপকারীতা



এসইও এর প্রয়োজনীয়তা বা উপকারীতা কথা বলে শেষ করা যাবেনা। আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে এর মত পদ্ধতির জুড়ি মেলা ভার। আজকের যুগ-প্রতিযোগীতায় টিকে থাকার যুগ। কেউ আপনার সাইটকে মনে রাখার মত সময় নেই। তারা সহজে তাদের প্রয়োজন মাফিক তথ্য অতি দ্রুত পেতে চায়। যার জন্য তারা সার্চইন্জিন ব্যবহার করে। আর সার্চইন্জিন অপটিমাজেশন করা হলে আপনি আপনার সাইটকে সকলের সামনে তুলে ধরতে পারবেন।
আপনার সাইটের ব্যবসায়িক ভাবে প্রচার প্রচারণা করার জন্য সার্চইন্জিন অপটিমাইজেশন তো মাস্ট। অলাইন মার্কেটিং করা, নতুন পণ্য সকলের সামনে তুলে ধরা, নতুন নতুন সফটওয়্যার এর প্রচার প্রচারণা সহ সকল কাজ সহজ করে দিয়েছে এসইও
তাই অনলাইনে আ্যড এর আয় বা অলাইন মার্কেটিং যাই বলুন না কেন অপটিমাইজেশন ছাড়া কোন গতি নেই। যেমন গুগল এ্যাডসেন্স এর কথাই বলি। গুগল এ্যাডসেন্স এ সফলতা পাওয়ার জন্য এসইও অনেক অনেক বড় ভূমিকা পালন করে। অধিক ভিজিটর পাওয়া, ক্লিক পাওয়া, আয় করা সবই সম্ভব হবে সার্চইন্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। তো এবার আপনিই বলুন অনলাইন আয় কিংবা ভিজিটে বাড়ানোর জন্য সার্চইন্জিন অপটিমাইজেশন ছাড়া কোন উপায় আছে? 100% sure নাই ।

সার্চইন্জিন অপটিমাইজেশন কি? What is SEO?




সার্চইন্জিন অপটিমাইজেশন কে ইংরেজীতে সংক্ষেপে SEO বলে।এর পূর্ণাংগ অর্থ হল Search (অনুসন্ধান করা) Engine (কোন মেশিন)Optimization (সেঁকে বের করা)সার্চইন্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চইন্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য সকলের কাছে পৌছে দিতে পারেন। আসুন উদাহারন দিয়ে বিষয়টি আরো পরিস্কার হয়ে নিই
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই প্রায় সার্চইন্জিন এর সাথে পরিচিত। google, yahoo, ask ইত্যাদি। তার মধ্যে গুগল খুবইজন প্রিয় সার্চ ইন্জিন। আমরা যখন কোন কিছু এ সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চইন্জিনে তা সার্চ করে থাকি। যেমন আপনি যদি বাংলাদেশের সকল খবরের কাগজের ওয়েবসাইটের লিংক চান তাহলে হয়তো গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন "Bangladeshi newspaper links"এরপর সার্চ দিলে দেখবেন কিছুক্ষণ পর অনেক গুলো ওয়েবসাইটের লিংক আপনার সামনে এসে হাজির। নিচের ছবিটি লক্ষ্য করুন ।



এখন আমি মনে মনে ভাবতে পারেন সাইট গুলোর লিংক কীভাবে এখানে এলো। গুগল কি সাইট গুলোকে বাছাই করেছে নাকি সাইটগুলোকে গুগলে সাবমিট করার জন্য কেউ আবেদন করেছে। উপরের দুটো ভাবনাই ঠিক। তবে আগে আবেদন তারপর বাছাই করা। আর সার্চইন্জিন অপটিমাইজেশন হল এই দুই এর সমন্বয়। অর্থাৎ সঠিক ভাবে সার্চইন্জিনে সাইট সাবমিট থেকে শুরু করে এর বাছাই করণ করার সবই সার্চইন্জিন অপটিমাইজেশন
সার্চইন্জিনে সাবমিট করা সকল সাইটকে গুগল একটা লিস্ট বা ফলাফল প্রকাশ করে। সার্চইন্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ থাকে এই তালিকায় প্রথম পেজে থাকা। আর গুগল এই তালিকা প্রকাশ করে একটি সাইটের জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা, গুরুত্বপূর্ণতা সহ সকল কোয়ালিটি বিবেচনা করে। আর এসইও এর কাজ হল একটি সাইটের সার্চইন্জিনের জন্য কোয়ালিটি সম্পন্ন করে তোলা

পর্যায়ক্রমে জানতে সাথে থাকুন,আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরনা যোগাবে ।