“ বাংলাদেশ এমন কোন বড় টীম না যাদের খেলা দেখতে দর্শক মাঠে আসবে।”
বাংলাদেশ
সম্পর্কে ঠিক এমন তাচ্ছিল্যের সুরেই কথা বললেন লঙ্কান ক্রিকেট
নিয়ন্ত্রক সংস্থা “Srilangka Criket” এর
সিইও অ্যাশলে ডি সিলভা ।
তার মতে, ‘’শ্রীলংকানদের
কাছে বাংলাদেশ
তেমন কোন আকর্ষনীয় দল নয়,
দর্শকরা জানে বাংলাদেশকে আমরা হেসে খেলে হারানোর ক্ষমতা রাখি তাই দর্শক
মাঠে আসলেও গ্যালারি খালিই পড়ে থাকবে।‘’ তাইতো
বাংলাদেশের বিপক্ষের
শেষ ওডিআই ম্যাচটা আয়োজন করেছে মাত্র ১০ হাজার দর্শক ধারন ক্ষমতার মাঠে।
যেখানে
২০১১ সালের পর কোন ওয়ানডে ম্যাচ হয়নি। কিন্তু অ্যাশলে
ডি সিলভা
জানেন না যে বর্তমান বাংলাদেশ টা একদিনের আন্তর্জাতিক
ম্যাচের জন্য কতটা
শক্ত প্রতিপক্ষ । হয়তো জানেন কিন্তু বলছেন না!
হ্যাঁ বাংলাদেশ
টেস্ট এ এখন ধারাবাহিক হতে পারে নাই। না পারার কারন ও আছে বটে,
যেখানে ইন্ডিয়া
আস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এর মত বড় দল গুলো বছরে ১০ টার অধিক
করে টেস্ট ম্যাচ
খেলছে সেখানে বাংলাদেশ ২-৩ টা কিংবা ৫ টা টেস্ট ম্যাচ খেলে ।
তবে ইনশাআল্লাহ্ দিন
দিন বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটেই উন্নতি করছে । যদিও বিসিবির সাম্প্রতিক কিছু
আচরন শঙ্কা জাগাচ্ছে । তবে আমরা আশায় আছি অ্যাশলে ডি সিলভাকে
যোগ্য জবাব দেয়ার অপেক্ষায় । ইনশাআল্লাহ্ আমাদের
টাইগার
বাহিনী তাদের জাত চিনিয়েই সাফল্য নিয়ে আসবে লঙ্কার মাটি থেকে ।


No comments:
Post a Comment